ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

জেন-জি বিক্ষোভে আবারও উত্তাল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬,  11:04 AM

news image

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জেন-জি প্রজন্মের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভ। রাজধানী তেহরানে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) এএফপি-এর বরাতে আল আরাবিয়া ইংলিশ জানায়, গত ডিসেম্বর-জানুয়ারিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার থেকে বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ। পাল্টা প্রতিক্রিয়ায় সরকারের পক্ষে থাকা তরুণ-তরুণীরাও মিছিল ও সমাবেশের ডাক দেয়। ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানায়, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্র হিসেবে উঠে এসেছে শরিফ বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শরিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহাম্মদ রেজা শাহ পাহালভি-এর সময়কার পতাকা হাতে নিয়ে মিছিল করছেন এবং জোরালো সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। দীর্ঘদিনের আর্থিক দুরবস্থার প্রেক্ষাপটে গত ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। সে সময় নিরাপত্তা বাহিনী কঠোরভাবে বিক্ষোভ দমন করে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকারি বাহিনীর হাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ইরান কর্তৃপক্ষ বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা স্বীকার করলেও দাবি করেছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ এই সহিংসতা ঘটেছে এবং এতে বিদেশি উসকানি ছিল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম