ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

জুলাই হত্যাযজ্ঞ চালানো হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়: অ্যাটর্নি জেনারেল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৫,  2:14 PM

news image

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।তিনি বলেছেন, ‘শেখ হাসিনাসহ আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে।’ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশকে সভ্যতার সোপানে নিয়ে যেতে দাঁড়িয়েছি।’ তিনি বলেন, ‘যে এভিডেন্স (প্রমাণ) আপনাদের সামনে এসেছে, তা বিশ্বের যেকোনো দেশের যেকোনো আদালতে যেকোনো সাক্ষ্য আইনের সামনে উপস্থাপন করলে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে এই আসামীদের সাজা প্রদান ছাড়া বিকল্প কোনো পথা থাকে না।’ এদিকে, যে কোনো মূল্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। তিনি বলেন, ‘কে কি বলছে বা বলবে এটা আমরা পরোয়া করি না।’ এ মামলায় আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারকাজ শেষ হলো। রায় ঘোষণার তারিখ জানার জন্য ১৩ নভেম্বর দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম