ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জুলাই সনদ হওয়ার পর নির্বাচন বিষয়ে আলোচনা: নাহিদ ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৫,  1:49 PM

news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ হওয়ার পর নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। আর নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যে না আসলে, জুলাই সনদের স্বাক্ষর হবে কি না, তা আমাদের সন্দেহ আছে। তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে উচ্চকক্ষ। আমরা বলেছিলাম, উচ্চকক্ষটি ভোটার অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে এখনও ঐকমত্য আসেনি।  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, এ বিষয়ে ঐকমত্যে আসার পরই আমরা জুলাই সনদের বিষয়টি বিবেচনা করব। তবে আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদটি সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয়ে যাক। জামালপুরে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। শহরের তমালতলা থেকে শুরু হয়ে ফৌজদারী এলাকায় গিয়ে পদযাত্রাটি শেষ হবে। জামালপুরের কর্মসূচি শেষে এনসিপি নেতারা ময়মনসিংহে যাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম