ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে ২৬ রাজনৈতিক দল

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৫,  2:48 PM

news image

জুলাই সনদ পর্যালোচনা করে এখন পর্যন্ত মোট ২৬টি রাজনৈতিক দল এর ওপর নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশন বরাবর জমা দিয়েছে। রোববার (২৪ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১টা পর্যন্ত ২৫তম ও ২৬তম দল হিসেবে কমিশনের কাছে মতামত জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য। এর আগে, গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে পাঠানো পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায়, তা সংশোধন করে নির্ভুল খসড়া প্রেরণ করা হয়। সর্বশেষ গত বুধবার কমিশনের পক্ষ থেকে খসড়াটির ওপর নিজেদের যেকোনো ধরনের মতামত দেওয়ার সময় ২২ আগস্ট বিকেল তিনটা পর্যন্ত বাড়ানো হয়। এরপর গত শুক্রবার মতামত জমা দেয় ২৪টি দল। দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),  জাতীয় নাগরিক পার্টি-এনসিপি , লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। যে ৪টি রাজনৈতিক দল এখনো 'জুলাই জাতীয় সনদ, ২০২৫' এর বিষয়ে মতামত জমা দেয়নি। তারা হলো- গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম