ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৬,  3:52 PM

news image

জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন নিয়ে সরকার ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এ নিয়ে আলোচনার জায়গা না রাখলে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠিন হবে।’ শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারের অচলাবস্থা ও করণীয়’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এ সংলাপের আয়োজন করে। এতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরা অংশ নেন। সংলাপে কূটনীতিক ও অতিথিরা বলেন, বাংলাদেশে সংস্কারের কোনো বিকল্প নেই। সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সময় দেওয়া উচিত। এনসিপি নেতারা বলেন, ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরে আসার পথ বন্ধ করতে সংস্কার প্রয়োজন। নাহিদ ইসলাম বলেন, ‘সরকার এখনো পুরোপুরি সংস্কারকে অস্বীকার করেনি, তবে নানা ধরনের ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘চলমান আন্দোলন কতটা কঠোর হবে, তা নির্ভর করবে সরকারের সদিচ্ছার ওপর।’ তিনি অভিযোগ করেন, সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে মন্তব্য করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম