ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৫,  12:55 PM

news image

কোনো রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর করা বা না করার বিষয়টি আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেব না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন বলেন, ‘এই জাতি মনে করে শহীদ জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংগত করতে আমরা বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, সেটা শুরু হয়ে গেছে।’ বর্তমান সময়ে গণতান্ত্রিক সংস্কৃতির র্চচা অব্যাহত রাখ সবচেয়ে বেশি জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘গতকালেকের জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ হবে। রাষ্ট্রের সব অঙ্গে ভারসাম্য রক্ষা হবে। সব মৌলিক অধিকার বাস্তবায়ন এবং ভোগ করা সম্ভব হবে।’  ধৈর্য, সহনশীলতা, গণতান্ত্রিক সংস্কৃতির র্চাচার মধ্য দিয়ে যেন এগিয়ে গেলেই কার্যকর একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব বলেও মনে করেন বিএনপির এই নেতা। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করার কারণে আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আরও সময় রয়েছে। আশা করি, এ সময়ের মধ্যেই বাকি দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। গণতন্ত্রে সবাই একমত হবে এমন নয়, সেটা উন্মুক্ত রয়েছে। ভিন্ন মত থাকতেই পারে।’ আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এখনো বিশৃঙ্খলার চেষ্টা করছে, সেটা গতকালও দৃশ্যমান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের যৌক্তিক একটি দাবি ছিল। সেই দাবি নিয়ে আমি নিজেও কথা বলেছিলাম। ঐকমত্য কমিশনের সহ-সভাপতিও পরবর্তীতে তাদের দাবি সনদে সংশোধনও করেছেন। এরপরও তাদের অসন্তোষ থাকার কথা নয়। দেখা গেছে জুলাই যোদ্ধা নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে সেখানে। সেটা আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি।’ সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি থাকতে পারে না বলেও দাবি করেন সালাহউদ্দিন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম