ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

জুলাই সনদকে একটি ঐতিহাসিক দলিল বানাতে চায় কমিশন: আলী রীয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৫,  1:51 PM

news image

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই সনদ’ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথে একটি ঐতিহাসিক দলিল হয়ে উঠুক—এমনটাই চায় কমিশন। সোমবার (২৮ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি। ড. রীয়াজ জানান, মৌলিক সংস্কারের ২০টি প্রস্তাবিত বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে ইতোমধ্যে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে প্রস্তাবনাগুলো বারবার পরিমার্জন করেছে কমিশন। সোমবারের বৈঠকে নারী আসনে নির্বাচন পদ্ধতি ও বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে সংলাপের শুরুতেই বিএনপি ওয়াকআউট করে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পালের নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনার সময়। তবে নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনায় বিএনপি একমত হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অন্যান্য সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কমিশনের বাইরে অন্য কোনো নিয়োগ কমিটির প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম