ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা, পুলিশের লোমহর্ষক বর্ণনা হরমুজ প্রণালি বন্ধ, যে প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকেরা ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িতদের ‘চিহ্নিত করা গেছে’ করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষে নিহত অন্তত ৯ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী রিজিকের সঙ্গে শেষ দেখা হলো না মা ইকরার এবার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের তথ্য নিশ্চিত করল ইরান

জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : ধর্ম উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৪,  12:19 PM

news image

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, 'জুলাই বিপ্লবে অনেক মানুষ শহীদ হয়েছেন। অনেকে আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।' শনিবার কক্সবাজারে হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠে রিইউনিয়ন হাশেমিয়ান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলামনাই অ্যাসোসিয়েশন অব হাশেমিয়া কামিল মাদ্রাসা এ অনুষ্ঠানের আয়োজন করে। ধর্ম উপদেষ্টা বলেন, 'মুসলিম সমাজ আজ বহু ধারায় বিভক্ত। আমাদের এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ঐক্য। মুসলমানদের ঐক্য, বাংলাদেশি জাতি-গোষ্ঠীর ঐক্য। মুসলমানেরা যতদিন ঐক্যবদ্ধ ছিল, ততদিন পৃথিবীতে রাজত্ব করে গেছে। যেই মুহূর্ত হতে আমরা বিভেদ, সংঘাত ও পারস্পরিক কাঁদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়ে গেছি, সেই মুহূর্ত থেকে আমাদের শক্তি ক্ষয় হতে শুরু করেছে। আমাদের পতন অনিবার্য হয়ে পড়েছে।' উপদেষ্টা আরও বলেন, 'সারা পৃথিবী আজ সংঘাত-বিক্ষুব্ধ। মুসলমানদের রক্ত ঝরছে। জেরুজালেম, আরাকান, সিরিয়া ও লেবাননে মুসলমানদের হত্যা করা হচ্ছে। আমাদের দেশের অবস্থাও খুব বেশি ভালো নয়। এই মুহূর্তে ঐক্যই আমাদের একমাত্র শক্তি। এই শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। সব মতভেদকে ভুলে গিয়ে আমাদের কাছাকাছি আসতে হবে। স্বাধীনতার ৫৩ বছরে এদেশের আলেম সমাজ যদি কাছাকাছি আসতে পারতেন তাহলে নতুন ইতিহাস রচিত হতে পারতো। অতীতে আমরা বারবার বিভেদে জড়িয়েছি। এই অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ রচনা করতে হবে।' ড. খালিদ বলেন, 'মুসলমানদের অনৈক্যের কারণেই বাগদাদ ধ্বংস হয়েছে, হালাকু খান বাগদাদ দখল করতে পেরেছিল। পৃথিবীতে এখনও প্রায় ২০০ কোটি মুসলমান। মুসলমানেরা যদি এক হতে পারে, ওআইসি এবং আরব লীগকে যদি শক্তিশালী ও কার্যকর করা যায় তাহলে পৃথিবী নতুন পথে চলবে।' জুলাই বিপ্লবে আহতদের দুর্বিষহ অবস্থার কথা উল্লেখ করে ড. খালিদ বলেন, 'আমরা যদি মনে করি আমাদের আন্দোলন-বিপ্লব শেষ, তাহলে ভুল হবে। আমাদের কাজ এখনও অনেক বাকি। যদি প্রয়োজন পড়ে আমাদের আবারও মাঠে নামতে হবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম