ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

জুলাই গণ-অভ্যুত্থান : অজ্ঞাত ৬ মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৫,  6:33 PM

news image

চব্বিশের স্বৈরাচারবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয়ের ছয়জনের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তাদের দাফন করা হবে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। নিহতদের ডিএনএ প্রোফাইল নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে। জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় পল্টন এলাকা থেকে একজনের, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিনজনের ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার হয়। পরে শাহবাগ থানা পুলিশের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের পর ঢামেক হাসপাতালের মর্গের মরচুয়ারিতে রাখা হয়। দীর্ঘ সময় পার হলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। যদি কেউ নিখোঁজের খোঁজে আসেন, তারা ডিএনএ নমুনা দিতে পারবেন। এদিকে, মরদেহ হস্তান্তরের তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই ছয় মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফনের জন্য দেওয়া হয়।  এ সময় ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন ও ডিসি রমনা মাসুদ আলম উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম