ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির পঞ্চম দিন ৪ পোস্টার প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৫,  1:07 PM

news image

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে পঞ্চম পোস্টার ‘গণলুটতন্ত্রী’ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শনিবার (৫ জুলাই) ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এ পোস্টার প্রকাশিত হয়। পোস্টারটি প্রকাশ করে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও ভেতরের চিত্র কি ছিল এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে। পোস্টে আরও বলা হয়, শুরুতে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে। এর আগে, গত ১ জুলাই প্রকাশ করা হয়েছিল জুলাইয়ের প্রথম পোস্টারটি, যার শিরোনাম ছিল—‘রাষ্ট্রীয় মদদে গুম’। পরদিন ২ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের দ্বিতীয় পোস্টারটি, যার শিরোনাম ছিল—‘বিডিআর ম্যাসাকার’। ৩ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের তৃতীয় পোস্টার, যার শিরোনাম ছিল—‘শাপলা ম্যাসাকার’, আর গতকাল (৩ জুলাই) প্রকাশ করা হয় চতুর্থ পোস্টার ‘পরাধীনতার দিনগুলি’।  উল্লেখ্য, ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে ১ জুলাই থেকে। এতে রয়েছে স্মারক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পোস্টার প্রদর্শনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম