ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জুলাই গণ-অভ্যুত্থানের অনুপ্রেরণা ছিল নজরুল: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৫,  11:13 AM

news image

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল নজরুল। রোববার (২৫ মে) সকালে নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। জন্মদিনে ফুল আর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে। রোববার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত অনুরাগী সাংস্কৃতিক সংগঠন ওরাজনৈতিক দলের নেতরা। নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল নজরুল।’ তিনি আরও বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছেন। উপদেষ্টারা তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম