ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

জুলাই গণহত্যার বিচারের জন্য পুরাতন হাইকোর্ট ভবন দ্রুত সংস্কারের তাগিদ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৪,  12:06 PM

news image

জুলাই গণহত্যার বিচারের জন্য পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ শুরু হয়েছে। এ সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। পরিদর্শনকালে পুরাতন হাইকোর্ট ভবন ও প্রসিকিউশনের অফিস ঘুরে দেখে দ্রুত সংস্কারের তাগিদ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন এবং সংলগ্ন এলাকা পরিদর্শনে এসেছিলেন। তারা মূলত পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজের অগ্রগতি দেখতে এখানে আসেন। এ সময় তারা যত দ্রুত সম্ভব পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন, যেন জুলাই গণহত্যার মূল বিচারকার্য শিগগিরই শুরু করা সম্ভব হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম