ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জুলাই-আগস্ট গণহত্যা: সাবেক মেয়র আতিকসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৫,  1:05 PM

news image

রাজধানীর উত্তরায় জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরীসহ ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (৯ মার্চ) সকাল ১০টার পরে আসামিদের কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, ওসি মশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাবেদ ইকবাল এবং ওমর আলী। এর আগে, বিভিন্ন সময়ে ওই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। জুলাই-আগস্টে উত্তরা এলাকায় দুই শতাধিক ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় সম্পৃক্ততা আছে সাবেক মেয়র আতিকসহ অন্য আওয়ামী লীগ নেতাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম