ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের

জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই: জ্বালানি উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৪,  3:38 PM

news image

জুলাই-আগস্টে নিহতদের ছাড়া আর কারও প্রতি দায়বদ্ধতা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (২১ ডিসেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, আমরা স্পষ্ট করতে চাই, আমাদের কারও ওপর দায়বদ্ধতা নেই। শুধু জুলাই-আগস্টের নিহত এবং যারা আন্দোলনের অংশগ্রহণ করেছেন তাদের ছাড়া। তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে।

তিনি বলেন, ভারতের আদানি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক চুক্তি। এটা হুট করেই বন্ধ করে দেওয়া যাবে না। বিগত সময়ে বিভিন্ন চুক্তি হয়েছে যা দেশের স্বার্থে হয়নি। ২০১০ সালের আইনের অধীনে অনেক অন্যায় করা হয়েছে, যার ফলে আমরা এই আইন বাতিল করেছি।

তিনি আরও বলেন, বিগত সময়ে বিদ্যুৎ আমদানির বিষয়ে যেসব চুক্তি হয়েছে এসবের জন্য সাবেক বিচারপতি মঈনুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে। যেখানে বিশেষজ্ঞরা আছেন, তারা এসব বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন। এই কমিটি আদানি কোম্পানিসহ সাতটি বিষয়ে কাজ করছেন। তারা কাজ শেষে যে গাইডলাইন দেবেন তার ওপর ভিত্তি করে আমরা চিন্তা করব কার সঙ্গে চুক্তি রাখব আর কার সঙ্গে চুক্তি রাখব না।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম