ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

জুলাইয়ে সড়ক ঝরলো ৫৩৩ প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৩,  4:57 PM

news image

-বিআরটিএ’র প্রতিবেদন

দেশে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে গেল জুলাইয়ে ৫৩৩ জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে কেবল মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে এ পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনের তথ্য বলছে, গত জুলাই মাসে ৫৬৬টি সড়ক দুর্ঘটনা ৫৩৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৯৩৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও হতাহত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া ৮৩৫টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। প্রতিবদনে আরও বলা হয়, ঢাকা বিভাগে ১২৬টি দুর্ঘটনায় ১১২ জন নিহত ও ২০৩ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৯২ দুর্ঘটনায় ৮২ জন নিহত ও ১১৭ জন আহত, রাজশাহী বিভাগে ১১১ দুর্ঘটনায় ১০৪ জন নিহত ও ১১৯ জন আহত, খুলনা বিভাগে ৬৬ দুর্ঘটনায় ৬১ জন নিহত ও ৯৬ জন আহত হন।এছাড়া বরিশাল বিভাগে ২২ দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ১১৭ জন আহত, সিলেট বিভাগে ৩০ দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৪০ জন আহত, রংপুর বিভাগে ৮০ দুর্ঘটনায় ৭৩ জন নিহত ও ১৪৯ জন আহত, ময়মনসিংহ বিভাগে ৩৯ দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৯৩ জন আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম