ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

জুলাইযোদ্ধাদের সামনে রেখে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৬,  11:01 AM

news image

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আদর্শকে সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ আত্মপ্রকাশ করেছে। 

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।

অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করে জানানো হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ বাংলাদেশের অগ্রযাত্রা ও রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় জনগণের মধ্যে আবারও হতাশা তৈরি হয়েছে।

ঘোষণাপত্রে দাবি করা হয়, দেশের রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের অভাব এবং সেই হতাশ জনগোষ্ঠীকে নতুন রাজনৈতিক আশার পথ দেখানোর লক্ষ্যেই ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর যাত্রা শুরু।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের সম্ভাবনার কেন্দ্রবিন্দু তারুণ্য। দেশের মানুষ এখনো তরুণদের দিকেই আশার চোখ নিয়ে তাকিয়ে আছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম