ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

জুরাইনে রাইদা পরিবহনের বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৩,  4:27 PM

news image

রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বাসে অগ্নিসংযোগের খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর ২টা ৪০ মিনিটে বাসে রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পাই। পরে পোস্তগোলা থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেছে। এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুর ও  কলাবাগানে এলাকায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কলাবাগান এলাকায় ঠিকানা পরিবহন ও মিরপুরে ট্রাস্ট পরিবহনের  বাসে আগুন দেন অবরোধ সমর্থকরা। তবে ওই আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে মিরপুর এলাকায় ট্রাস্ট পরিবহনের বাসে আগুন দেন অবরোধ সমর্থকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। শনিবার রাত ১১টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেন অবরোধ সমর্থকরা। সেখানে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর আগে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান প্রান্তের টোল প্লাজায় সময় ট্রান্সপোর্ট লিমিটেডের বাসে আগুন দেয়া হয়। এদিকে গত ২০ ডিসেম্বর বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী নির্বাচন বর্জনের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে ২১, ২২, ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি এবং ২৪ ডিসেম্বর (রোববার) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি আহ্বান করে বিএনপি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম