ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

জুরাইনে বিস্ফোরণে দগ্ধ মুক্তা খাতুন মারা গেছেন

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৩,  1:54 PM

news image

রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মুক্তা খাতুন (৩০) নামে এক নারী মারা গেছেন।বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, জুরাইন এলাকা থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ৫ জন এসেছিল। এদের মধ্যে মুক্তা খাতুন চিকিৎসাধীন অবস্থায় ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ডা. তরিকুল ইসলাম বলেন, দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়, এখনো আমাদের এখানে দু’জন চিকিৎসাধীন। উল্লেখ্য, ১৩ আগস্ট দিবাগত রাত তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- আতাহার আলী (৩৫), আলতাব সিকদার (৭২), মর্জিনা বেগম (৫০), মুক্তা খাতুন (৩০) ও আফসানা(৫)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম