ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  10:48 AM

news image

রাজধানীর কদমতলির জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম ইসমাইল হোসেন (২০)। গুরুতর আহত অবস্থায় রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।  ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধু মেহেদী হাসান ও শরিফুল। তারা জানায়, ইসমাইল বিকাশের কর্মী। রাতে কাজ শেষে মাদ্রাসা রোড থেকে হেঁটে খন্দকার রোডের বাসায় ফিরছিলেন। তখন পাঁচ থেকে ছয় জন তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কেড়ে নেয় নগদ টাকা। মোবাইল ফোন নেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম