ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

জুরাইনে গ্যাস লাইন বিস্ফোরণ তিতাসের ৬ শ্রমিক দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২,  10:54 AM

news image

রাজধানীর জুরাইনে তিতাসের গ্যাসের লাইন সংস্কারের সময় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন, জুম্মন হোসেন হাওলাদার (১৯), আব্দুর রহমান (৬০), আজিজুল হক (৭০), খলিলুর রহমান (৪৫), সিরাজ (২০) ও জিহাদ (২২)। এ বিষয়ে দগ্ধ জুম্মন জানান, জুরাইনে কবরস্থানের গলির রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইন লিকেজ মেরামত করছিলাম। সেই গর্তে ড্রেনের পানি আসায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করছিলাম। এ সময় ওই মোটরে একটি ফায়ার হয়। সঙ্গে সঙ্গে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ৬ জনই কমবেশি দগ্ধ হয়েছে। বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম