ঢাকা ০৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

জুয়া খেলতে বাধা দেওয়ায় ফুফুকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০২২,  10:57 AM

news image

কুষ্টিয়ায় স্কুলশিক্ষক রোকসানা খানম (৫২) হত্যার ঘটনায় তার ভাতিজা নওরোজ কবির নিশাতকে (১৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ নভেম্বর) রাত ১২টার দিকে নিশাতকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লকের ২৮৫ বাসার দ্বিতীয় তলায় শয়ন কক্ষ থেকে ওই শিক্ষিকার মরদেহটি উদ্ধার করে। নিহত রোকসানা খানম (৫২) কুষ্টিয়া শহরের হাউজিং স্টেটে ডি ব্লকের ২৮৫নং বাসার দ্বিতীয় তলায় একা থাকতেন। তিনি কুষ্টিয়া জিলা স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। স্বামী মোস্তাফিজুর রহমান যশোর চৌগাছা উপজেলা এলজিইডি অফিসের হিসাবরক্ষক হিসাবে কর্মরত থাকায় তিনি যশোর থাকতেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিহত রোকশানা খানমের ভাই মৃত এ কে এম নূরে আসলামের ছেলে নওরোজ কবির নিশাত (১৯)।

তারা শিক্ষিকা যে ভবনে থাকতেন সেই একই ভবনের ৬ষ্ঠ তলায় থাকতেন। নিঃসন্তান হওয়ায় নিশাতকে রোকশানা নিজের ছেলের মতো করে লালন-পালন করতেন। নিহতের স্বামী জানান, ১৯৯৭ সালে তাদের বিয়ে হয়। তবে তাদের কোনো সন্তান নেই। তারপরেও পারিবারিক কোনো কলোহ কিংবা মনোমালিন্য ছিল না। চাকরির কারণে রোকসানা কুষ্টিয়ায় থাকত ও আমি যশোর থাকতাম। রোববার তার সঙ্গে আমার কথা হয় যে, সোমবার সকালে সে বিদ্যালয়ের কাজে যশোর শিক্ষা বোর্ডে যাবে। তিনি আরও জানান, আমি সোমবার সকাল ৯টার দিকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি। পরে ভাতিজা নওরোজ কবির নিশাত আমাকে ফোন দিয়ে বলে ফুপুর রুম ভেতর থেকে আটকানো এবং ডাকলে কোনো সাড়া দিচ্ছে না। তারপর তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখে রোকসানা বিছানার ওপরে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছে। কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, নিশাতের অনলাইন বেটিং জুয়ায় আসক্তি আছে। এ কারণে তিনি ফুফুর কাছ থেকে প্রায়ই টাকা নিতেন। ফুফু তাকে যে মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, সেটাও বিক্রি করে জুয়া খেলেছেন। জুয়া নিয়ে বকাবকি করায় নিশাত তার ফুফুকে হত্যার সিদ্ধান্ত নেন। পরে রোববার সন্ধ্যায় রোকসানা বাড়ির ছাদে উঠলে সেই সুযোগে একটি রুমে ঢুকে আত্মগোপন করেন নিশাত। ফুফু ঘুমিয়ে পড়লে রোববার রাত দেড়টার দিকে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল জানান, সোমবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাতিজা নিশাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত শিল ওই বাসার ফিফ্ট ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। নিশাত মাদকাসক্ত এবং অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম