ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  11:40 AM

news image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা কোরবানি ঈদের পর শুরুর সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, এ বছর ছুটির তালিকা অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সেই হিসেবে আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত কলেজগুলো বন্ধ থাকার কথা রয়েছে। ঈদের ছুটি শেষে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এখনও পরীক্ষার খসড়া রুটিন তৈরি করা হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় অনুমোদন দিলে রুটিন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, করোনা মহামারীর আগে সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা শুরু হতো। কিন্তু করোনার কারণে এ রীতিতে ব্যাঘাত ঘটে। তবে ধীরে ধীরে পরীক্ষা স্বাভাবিক সময়ে নিয়ে আসার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম