ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

জুন মাসেই শুধু বাইক দুর্ঘটনায় নিহত ২০৪ জন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২২,  4:33 PM

news image

চলতি বছরের জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৬৭টি। এর মধ্যে নিহত হয়েছে ৫২৪ জন এবং আহত ৮২১ জন। রোড সেইফটি ফাউন্ডেশনের হিসাবে, জুন মাসেই ১৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জনের প্রাণ গেছে সড়কে। সোমবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশন জুন মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে। এই হিসেবে মোট দুর্ঘটনার ৪২. ১৮ শতাংশ মোটর সাইকেলের। আর মোট মৃত্যুর ৩৮ দশমিক ৯৩ শতাংশ ঘটেছে এই দুই চাকার বাহনে। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমে আসা খবরের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেইফটি ফাউন্ডেশন।

সড়ক দুর্ঘটনায় প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় জুন মাসে প্রতিদিন গড়ে ১৭ দশমিক ৪৬ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৪১৩ জন, অর্থাৎ ৭৮ দশমিক ৮১ শতাংশ। ট্রাকসহ পণ্যবাহী দ্রুতগতির যানবাহন ও মোটরসাইকেল দুর্ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ড্রাইভারদের বেপরোয়া গতিতে পণ্যবাহী যানবাহন চালানো এবং অপ্রাপ্ত বয়স্ক ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে তারা নিজেরা দুর্ঘটনায় পতিত হচ্ছে এবং অন্যান্য যানবাহনকে আক্রান্ত করছে।  মোটরসাইকেল দুর্ঘটনার ঊর্ধ্বমুখী প্রবণতা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। গণপরিবহন সহজ, সাশ্রয়ী ও উন্নত করে, যানজট কমিয়ে মোটরসাইকেল নিরুৎসাহিত করা অতীব জরুরি বলে মনে করে রোড সেফটি ফাউন্ডেশন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিভাগে  ১১৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৯ জন। সিলেট বিভাগে সবচেয়ে কম ১৩টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২৯টি দুর্ঘটনায় ৪১ জন নিহত। সবচেয়ে কম রাঙামাটি, মাগুরা, লালমনিরহাট ও সুনামগঞ্জ জেলায়। এই ৪টি জেলায় ৯টি সাধারণ মাত্রার দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ১৪টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৩৭.২৫ শতাংশ দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এছাড়া জাতীয় মহাসড়কে ৩৪.০৪ শতাংশ, গ্রামীণ সড়কে ১৫.৪১ শতাংশ, শহরের সড়কে ১২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। কোনও না কোনও যানবাহনের চাপায় নিহতদের মধ্যে পথচারী ১০৭ জন, যা মোট মৃত্যুর ২০.৪১ শতাংশ। দুর্ঘটনায় নিহতদের মধ্যে যানবাহন চালক বা সহকারী ছিলেন ৮৬ জন, যা মোট মৃত্যুর ১৬.৪১ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম