ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জুনেই পদ্মাসেতুতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখবে বাংলার মানুষ: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২২,  3:17 PM

news image

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শনিবার (২১ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন,

বিএনপি নেতৃত্বশূন্য দল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দল। সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় এসেছিল তারা। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ আবারো বিজয়ী হবে। আগামীকাল শেখ হাসিনাকে পদ্মাসেতুর সবশেষ তথ্য পাঠানো হবে। উনি সময় দিলে সেতুর উদ্বোধন করা হবে। মন্ত্রী বলেন, ‘দুর্নীতির অভিযোগ দিয়ে সহযোগিতার হাত ফিরিয়ে নিয়েছিল বিশ্বব্যাংক। তারা চলে গেলেও আমরা আমাদের টাকা দিয়ে পদ্মাসেতু করেছি। জুনেই চন্দ্রালোকিত পূর্ণিমা রাতে পদ্মাসেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে।’ আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম