ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

#

১১ আগস্ট, ২০২৬,  1:54 PM

news image

সিংড়া (নাটোর) প্রতিনিধি: বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় “চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি” কে জাতীয় পুরস্কার প্রশংসাপত্র (খঊঞঞঊজ ঙভ অচচজঊঈওঅঞঙঘ) প্রদান করা হয়েছে। রোববার বিকেল ৫ টায় রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তি মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে এই প্রশংসাপত্র প্রদান করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি। অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু। 

অনুষ্ঠানে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ছাড়াও আরো দশজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই প্রশংসাপত্র প্রদান করা হয়। উল্লেখ্য ২০১২ সাল থেকে বৃহত্তর চলনবিলের পাখি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় ভুমিকা রেখে চলেছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম