ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

জীবননগরে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

#

৩০ নভেম্বর, ২০২১,  11:28 AM

news image

চুয়াডাঙ্গার জীবননগরে চোরাচালানের সময় অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আটক করা হয় এক চোরাকারবারিকে। গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের খালপাড়ার ব্রীজের উপর অভিযান চালানো হয়। এ সময় দুইজন পালিয়ে গেলেও শাহাবুল ইসলাম নামে এক ব্যক্তি কৌশলে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট ও প্যান্টের দুই পকেটে অভিনব কায়দায় কসটেপ দিয়ে আটকানো ৩টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভিতর থেকে উদ্ধার করা হয় ১২টি স্বর্ণের বার। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা। তিনি আরও জানিয়েছেন, আটক শাহাবুল ইসলাম (৪৪) জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের আলী আহম্মদের ছেলে। জব্দকৃত স্বর্ণসহ আটককৃত আটক শাহাবুল ইসলামসহ পলাতক ওয়াসিম মিয়া ও রাশেদ আুলীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম