ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

জীবননগরে নৌকাডুবির ঘটনায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২২,  11:11 AM

news image

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বেণীপুর বাঁওড়ে নৌকাডুবির ঘটনায় বাদল গোলদার (৩৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার উপজেলার বেণীপুর বাঁওড়ে এ ঘটনা ঘটে। নিহত বাদল হোসেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের ছেলে। তিনি পেশায় নৈশপ্রহরী ছিলেন। জানা যায়, বাদল গোলদার সম্প্রতি বেণীপুর বাঁওড়ে নৈশপ্রহরী হিসেবে কাজে যোগ দেন।

বাদল অন্যান্য দিনের মতো শনিবার রাত সাড়ে ৯টার দিকে অন্যান্য প্রহরীর সঙ্গে একটি ইঞ্জিনচালিত নৌকায় বাঁওড়ের চারদিকে পাহারা দিচ্ছিলেন। তাদের নৌকাটি হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যরা উঠতে পারলেও পানির নিচে তলিয়ে যান বাদল। পরে বেণীপুর গ্রামের মানুষ বাঁওড়ের পানি থেকে বাদলের লাশ উদ্ধার করেন। সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম