ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন অর্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৩,  8:09 PM

news image

জি-২০ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অংশগ্রহণে ভারতের গুজরাটের গান্ধীনগরে দুই দিনের সম্মেলন হবে আগামী ১৭ ও ১৮ জুলাই। এই সম্মেলনে যোগ দিতে শনিবার সকালে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্থমন্ত্রী আগামী ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠেয় সম্মেলনে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট পরিস্থিতে করণীয় বিষয়ের প্রতি আলোকপাত করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রসঙ্গত, বাংলাদেশ শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটের সদস্য নয়। তবে সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম