ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

জি-২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  8:35 PM

news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ নেতাদের সম্মেলনে যোগ দিচ্ছেন না। আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার অবকাশ কেন্দ্র বালি দ্বীপে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়ায় মস্কোর দূতাবাস বৃহস্পতিবার (১০ নভেম্বর) এএফপি’কে এ কথা জানিয়েছে। দূতাবাসের প্রটোকল প্রধান উলিয়া তমস্কায়া বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি-২০ সম্মেলনে মস্কোর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।’ তিনি বলেন, পুতিনের সম্মেলনে যোগদান এখনো নিশ্চিত নয়, তবে তিনি ভার্চুয়ালি যোগ দিতে পারেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, এ সম্মেলনে পুতিন অংশগ্রহণ করলেও সেখানে তার সঙ্গে সাক্ষাতে কোনো ইচ্ছা নেই। তিনি পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন। এদিকে রাশিয়া বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন নগরী থেকে তাদের সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। সেখানে কিয়েভের পাল্টা অভিযানের মুখে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। বালি সম্মেলনের ব্যাপারে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, জি-২০ সম্মেলনে ল্যাভরভ পুতিনের প্রতিনিধিত্ব করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম