ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

জি-২০ শীর্ষ সম্মেলন শুরু আজ

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২১,  6:27 PM

news image

ইতালির রোমে আজ শনিবার থেকে শুরু হচ্ছে সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ বিশ্বনেতারা রোমে পৌঁছেছেন। এ ছাড়া সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, এ সম্মেলনে অংশ নিচ্ছেন না জাপান, মেক্সিকো ও সৌদি আরবের রাষ্ট্রনেতারা। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে। বিশ্বে যত কার্বন নিঃসরণ হয়, তার ৮০ শতাংশের জন্যই দায়ী জি-২০ভুক্ত দেশগুলো। বৈশ্বিক তাপমাত্রা কমাতে এ দেশগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণও। সে কারণেই গ্লাসগোতে আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া কপ-২৬-এর আগে এবারের জি-২০ সম্মেলনের দিকে অনেকেই প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। এবারের কপ-২৬ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতি বছর দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দিতে ধনী দেশগুলোর জন্য যে লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে, তা নিয়ে ব্যাপক আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম