ঢাকা ২১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি মাগুরায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু আন্দোলন চালিয়ে যাবে সিজেপি, প্রতিক্রিয়া দেখালেন মোদি দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, আটক ১ আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার নারায়ণগঞ্জে ইয়াবাসহ জোড়া দম্পতি গ্রেপ্তার ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৬,  1:03 PM

news image

৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। মঙ্গলবার (২১ জুলাই) ট্রাইব্যুনাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ সংক্রান্ত একটি আবেদন জমা হয়েছে ট্রাইব্যুনালে। যেখানে তাকে গ্রেপ্তার দেখানোর কথা উল্লেখ করা হয়েছে। আজই এর শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরী কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয় তাকে। এরপর তাকে নেওয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে। সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে৷ তবে, প্রসিকিউশন জানিয়েছে মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ও বিচারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম