ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান"

জিম্মি জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করল সোমালিয়ার জলদস্যুরা

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৪,  3:58 PM

news image

ভারত মহাসাগরে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সঙ্গে সোমালিয়ার জলদস্যুদের যোগাযোগ শুরু হয়েছে। তবে এখনো কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। বিষয়টি নিশ্চিত করে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বুধবার (২০ মার্চ) দুপুরে ঢাকা পোস্টকে বলেন, দস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে কোনো আলোচনা হয়নি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই আলোচনা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এর আগে গত ১২ মার্চ দুপুরে কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটিকে সবশেষ সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখা হয়। ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।  কবির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন ‘এমভি আবদুল্লাহ’ আগে ‘গোল্ডেন হক’ নামে পরিচিত ছিল। ২০১৬ সালে তৈরি বাল্ক কেরিয়ারটির দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার এবং প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। গত বছর জাহাজটি এসআর শিপিং কিনে নেয়। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আন্তর্জাতিক রুটে চলাচলকারী এরকম মোট ২৩টি জাহাজ আছে কবির গ্রুপের বহরে।২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহান মণি। ওই সময় জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। নানাভাবে চেষ্টার পর ১০০ দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম