ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জিম্মি ছাড়াতে হামাসকে নতুন যে শর্ত দিল ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  5:00 PM

news image

গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজা থেকে নিরাপদে বের হতে দেবে ইসরায়েল। এমনকি তার পরিবারের সদস্য এবং এর বাইরে সিনওয়ার যদি কাউকে তার সফরসঙ্গী হিসেবে কাউকে নিতে চান, তাকেও ছাড় দেওয়া হবে। সেজন্য হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। শর্ত হলো— এখনো হামাসের কব্জায় যত ইসরায়েলি জিম্মি রয়েছেন, তাদেরকে মুক্তি দিতে হবে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে সাংবাদিক জেসিকা ডিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সরকারের জিম্মি এবং নিখোঁজ বিষয়ক কমিটির সমন্বয়ক গ্যাল হির্শ। সাক্ষাৎকারে গ্যাল হির্শ বলেন, আমরা (হামাসের কব্জায় থাকা) আমাদের সব জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তার বিনিময়ে যদি বর্তমান যুগের নব্য হিটলার এবং শীর্ষ সন্ত্রাসী ইয়াহিয়া সিনওয়ারকে গাজা নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে হয়, তাতে আমরা রাজি। এমনকি সিনওয়ারের পরিবারের সদস্য এবং পরিবারের বাইরে আরও কোনো ব্যক্তিকে যদি তিনি সফরসঙ্গী করতে চান, সেক্ষেত্রেও আমরা ছাড় দিতে প্রস্তুত। হির্শ আরও জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্প্রতি হামাসকে এই প্রস্তাব দিয়েছে ইসরায়েলের সরকার, কিন্তু হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী কূটনীতিকদের একজন সিএনএনকে জানিয়েছেন, হামাস ইসরায়েলের এই প্রস্তাবে সাড়া দেয়নি, কারণ সিনওয়ার এই মুহূর্তে গাজা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং সিনওয়ার মনে করেন, অন্য কোনো দেশ অপেক্ষা গাজা তার জন্য নিরাপদ।

সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম