ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

জিম্বাবুয়ে সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা চান না সুজন

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৪,  11:49 AM

news image

আর মাস দেড়েকের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দল। বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা চান না সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। গতকাল রোববার (১৪ এপ্রিল) জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গে গণমাধ্যমে সুজন বলেন, ‘যাদের ওপর আমার বিশ্বাস থাকবে, যারা বিশ্বকাপে খেলবে, যাদেরকে কোচ, অধিনায়ক ও ম্যানেজমেন্ট বিশ্বাস করবে তাদেরকেই আসলে জিম্বাবুয়ে সিরিজে খেলানো উচিৎ। কারণ হাতে বেশি সময় নেই।’সুজন আরও বলেন, ‘এ রকম না যে, দুইটা ইনিংস এ খেলল, দুইটা ইনিংস ও খেলল। দুজনই ফেল করল। তারপর পাঁচ নম্বর ইনিংসে আপনি কাকে খেলাবেন? আপনি আত্মবিশ্বাস নষ্ট করছেন দুজন ছেলের। এগুলো না করে একটা ছেলেকেই চারটা ম্যাচ খেলান। ও যদি দুই ম্যাচে ফেলও করে, ওর সুযোগ থাকবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে রান করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার।’ আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুই দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মে। এরপর ৫, ৭, ১০ ও ১২ মে চারটি ম্যাচ খেলবে দুই দল। বিশ্বকাপের ঠিক আগে এই সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া শান্ত-মিরাজরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম