ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৪,  3:19 PM

news image

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। শনিবার (১৬ মার্চ) সেই সফরের সূচি ঘোষণা করেছে বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা। এদিকে আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। অন্যদিকে সাগরিকা পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি গড়াবে ঢাকায়। মিরপুরে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ। বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে এবারের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সিরিজ সরিয়ে আগামী বছর নেওয়া হয়েছে অর্থাৎ ২০২৫ সালে এই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর মাথায় রেখে টেস্ট দুটি এবারের সফরসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাড়তি সময় বের করতেই এই সিদ্ধান্ত। এদিকে এই সিরিজ শেষেই যুক্তরাষ্ট্র সফরে যাবে লাল-সবুজেরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ মে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই টেক্সাসের হিউস্টনেপ্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি) অনুষ্ঠিত হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম