ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  10:23 AM

news image

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অনাকাঙ্ক্ষিত হারের পর টাইগারদের এবার দুশ্চিন্তার কারণ চোটের আক্রমণ। ওয়ানডে সিরিজ থেকে এরই মধ্যে ছিটকে গেছেন লিটন দাস। হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ হয়ে যায় লিটনের জিম্বাবুয়ে সফর। চোটের কারণে মুস্তাফিজুর রহমানকেও দ্বিতীয় ম্যাচে রাখা হয়েছে বিশ্রামে। আজ দুই পরিবর্তন একেবারে নিশ্চিত।  বাংলাদেশ থেকে উড়ে যাওয়া নাঈম শেখ-ইবাদত হোসেনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। লিটনের জায়গায় দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। আর যদি বাংলাদেশ দুই পেসার খেলায় মুস্তাফিজের জায়গায় দেখা যেতে পারে তাইজুল ইসলামকে। যদি তিন পেসার খেলায় তাহলে দেখা যেতে পারে হাসান মাহমুদকে। তখন মোসাদ্দেক হোসেনের পরিবর্তে দেখা যেতে পারে তাইজুলকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত , এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ/মোসাদ্দেক হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম