ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জিম্বাবুয়ের কোচিং স্টাফে কোর্টনি ওয়ালশ

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬,  10:54 AM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ইতোমধ্যে দলের সাথে কাজ শুরু করে দিয়েছেন ওয়ালশ। ক্রিকেট ইতিহাসে প্রথমবার ৫০০ উইকেট তোলা বোলার কোর্টনি ওয়ালশ। ক্যারিবিয়ান কিংবদন্তি খেলা ছাড়ার পর নাম লেখান কোচিংয়ে। বোলিং কোচ হিসেবে লম্বা সময় কাজ করেছেন বাংলাদেশ দলের সাথে। এরপর ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ে নারী দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন ওয়ালশ। যদিও বিশ্বকাপের মূল পর্বে যেতে পারেনি জিম্বাবুয়ের মেয়েরা। দলের সাথে যোগ দিয়ে ওয়ালশ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার মনে হয় আমাদের বেশ ভালো সুযোগ রয়েছে, যদি আমরা নিজেদের প্ল্যান কাজে লাগাতে পারি এবং দল হিসেবে খেলতে পারি, সাথে কন্ডিশনের সাথে যদি মানিয়ে নিতে পারি।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ের বোলিং ইউনিটে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা এবং টিনোটেন্ডা মাপোসা। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন ব্র্যাড ইভানস এবং তাসিঙ্গা মুসেকিওয়া। বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে ‘বি’ গ্রুপে। সঙ্গী হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওমান। ২০২৪ বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও এবার বিশ্বকাপে খেলছে জিম্বাবুয়ে। ৯ ফেব্রুয়ারি ওমান ম্যাচ দিয়ে শুরু হবে জিম্বাবুয়ের বিশ্বকাপ অভিযান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম