ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

জিমে ঘাম ঝরাচ্ছেন সামান্থা

#

বিনোদন ডেস্ক

১০ জানুয়ারি, ২০২২,  6:17 PM

news image

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। গত ১০ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে। বছর শেষে এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। ব্যক্তিগত জীবনে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে সামান্থার।

বিষয়টি নিয়ে দীর্ঘ দিন খবরের শিরোনামে ছিলেন তিনি। এ ঘটনার পর মানসিক অবসাদ তাকে খানিকটা ঘিরে ধরেছিল। অবশেষে নিজেকে পূর্বের মতো ফিরে পেতে ঘাম ঝরাচ্ছেন এই নায়িকা। গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেকে ফিরে পেতে ঘাম ঝরাতে শুরু করেছেন সামান্থা। হেবি লিফটস এবং ভারী স্কোয়াটস ব্যবহার করে ব্যয়াম করছেন তিনি। বিভিন্ন বিষয়ের কয়েকজন প্রশিক্ষক নিয়োগ দিয়েছেন সামান্থা। এ অভিনেত্রী শারীরিকভাবে নিজেকে আগের অবস্থানে দেখতে চাচ্ছেন। ১০০-১৫০ কেজি ওজনের ডেটলিফট অনায়াসে উঠানামা করছেন। তার ওয়ার্ক আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। গত ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পায়। এরপর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। বর্তমানে সামান্থার হাতে তামিল, তেলেগু ভাষার তিনটি সিনেমার কাজ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম