ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

জাহ্নবীকে বিয়ে করতে হলে যে যোগ্যতা থাকতে হবে

#

বিনোদন ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  5:18 PM

news image

অভিনেত্রী জাহ্নবী কাপুর শরীরী সৌন্দর্য আর অভিনয়ের গুণে দর্শকমনে জায়গা করে নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী। যার ফলে স্বাভাবিকভাবেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনায় চলে আসে। বছরখানেক আগে নিজের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন জাহ্নবী। কীভাবে তিনি বিয়ে করতে চান, কেমন হবে সেই আয়োজন, সেই ভাবনা প্রকাশ করেন তিনি। যদিও কাকে তিনি বিয়ে করবেন, সেটা এখনো চূড়ান্ত নয়। তার মতে, সেরকম কাউকে এখনো খুঁজে পাননি। তবে জাহ্নবীকে যিনি বিয়ে করতে চাইবেন তাঁকে একটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে।

সেটা জাহ্নবীর বাবা-প্রযোজক বনি কাপুরের দেওয়া শর্ত। তা হলো, ছেলেকে ৬ ফুট ১ ইঞ্চি লম্বা হতে হবে। বাবা বনির সঙ্গে জাহ্নবীর বন্ধুসুলভ সম্পর্ক। বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তার হবু বরের জন্য একটি শর্ত দিয়ে রেখেছেন বনি কাপুর। অভিনেত্রী বলেন, “বাবার একটি শর্ত আছে। অন্য কিছু নিয়ে তার মাথা ব্যথা নেই। তার একটাই কথা, ‘ছেলেকে আমার সমান লম্বা হতে হবে। ’ আর বাবার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। ” জাহ্নবী জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে তাকে ও তার বোন খুশিকে ঘুরিয়েছেন বাবা বনি। কোনো কিছুর কমতি রাখেননি। তাই বিয়ের পর স্বামীও যেন তাদেরকে এরকম রাখতে পারে, সে বিষয়টি নিশ্চিত হতে চান বনি। বলিউডের কালজয়ী অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি। এরপর তাকে দেখা গেছে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’ সিনেমায়। আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে জাহ্নবীর নতুন সিনেমা ‘গুডলাক জেরি’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম