ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জাহাজে হুথিদের হামলা, খাদ্য সংকটের আগাম বার্তা ইসরায়েলে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৩,  4:44 PM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর আগ্রাসনের জেরে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী ও ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া সব জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে বিপাকে পড়েছে ইসরায়েল। এ ঘটনায় এরই মধ্যে ঘটনায় খাদ্য সংকটের সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েলের সংশ্লিষ্ট খাতের কর্মকর্তারা। খাদ্য উৎপাদনে আগাম নজর দেওয়ার কথা বলছেন তারা। গাজায় যুদ্ধ বিলম্বিত হওয়ায় লোহিত সাগরে আরও ঝুঁকির মুখে পড়ছে বাণিজ্যিক জাহাজগুলো। ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি। এ পরিস্থিতিতে ইসরায়েলের খাদ্য খাত সংশ্লিষ্টরা এক বিবৃতিতে জানিয়েছেন, লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে দেশটি। ইসরায়েলি গণমাধ্যম মারিভ ডেইলির এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। খাদ্য উৎপাদনের হার যেন ৭৫ শতাংশের কম না হয় সে বিষয়ে খেয়াল রাখার ব্যাপারে সরকারকে সতর্ক করেছেন খাত সংশ্লিষ্টবা। তারা বলছেন, চলমান পরিস্থিতিতে উৎপাদন ৭৫ শতাংশের কম হলে ভয়াবহ হুমকিতে পড়বে দেশ। গাজায় ইসরায়েলি হামলার জেরে দক্ষিণ লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে ইয়েমেনের হুথিরা। যার প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহ চেইনে। ফলে ঘুরপথে জাহাজ চলাচলের কারণে বেড়ে গেছে জ্বালানি ব্যয়। সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম