ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী

জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২১,  3:26 PM

news image

গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন আইনজীবী ওমর ফারুক আসিফ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য। আদালত বাদী ফারুক আসিফের জবানবন্দি নিয়ে আগামী ৬ জানুয়ারির মধ্যে সিআইডিকে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন। এর আগে, রোববার (২৮ নভেম্বর) জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে জাহাঙ্গীরের এক অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই অডিওতে দেশের মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে তাকে কটু মন্তব্য করতে শোনা যায়। এরপর গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে আজীবন আওয়ামী লীগে থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। ২৫ নভেম্বর মেয়র পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম