ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোববার বন্ধ

#

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  8:42 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোববার (১৪ সেপ্টেম্বর) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস যথারীতি চালু হবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং পরবর্তী ভোট গণনাসহ চার দিনব্যাপী কার্যক্রমের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার পর্যন্ত তিন দিন ধরে ভোট গণনা চলছে এবং নির্বাচন কমিশন আশা করছে, আজ সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম রোববার যথারীতি চলবে। এ সময় সংশ্লিষ্ট দফতরগুলো খোলা থাকবে এবং ভর্তির কাজে যুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম