ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর গ্রেপ্তার

#

২৩ আগস্ট, ২০২৫,  2:17 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক সহকারী প্রক্টর এবং পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ব্যাংক টাউনের এলাকার একটি ফ্লাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা এবং হত্যাচেষ্টা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, মাহমুদুর রহমান জনি (৩৬) কিশোরগঞ্জ জেলার সদর থানার হারুয়া গ্ৰামের মফিজ উদ্দিনের ছেলে। মাহমুদুর রহমান জনি বিশ্ববিদ্যালয়ের ৩৬ তম ব্যাচের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ছিলেন। উল্লেখ্য, যৌন নিপীড়নের অভিযোগেবিশেষ সিন্ডিকেটের সভায় মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ২০২২ সালের ২১ নভেম্বর মাহমুদুর রহমান জনি ও একই বিভাগে সে সময় সদ্য নিয়োগ পাওয়া প্রভাষক আনিকা বুশরা বৈচির একটি অন্তরঙ্গ ছবি (সেলফি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়।

যেখানে বলা হয়, এভাবেই ললিপপের ভেল্কিতে শিক্ষিকা হলেন আনিকা বুশরা বৈচি। একইসঙ্গে বিভাগের শিক্ষক পদে আবেদনকারী ৪৩ ব্যাচের আরেক ছাত্রীর সঙ্গে জনির আপত্তিকর এবং অন্তরঙ্গ কথাবার্তার অডিও প্রকাশ্যে আসে। যেখানে মাহমুদুর রহমান জনির কন্ঠে ভুক্তভোগীকে জোরপূর্বক গর্ভপাত করানোর কথা বলতে শোনা যায়। এছাড়া জনির সঙ্গে ছাত্রলীগের একাধিক নেত্রীর অনৈতিক সম্পর্ক স্থাপন এবং অশালীন চ্যাটিংয়ের ছবি ও তথ্য প্রকাশ্যে আসলে বিচারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। পরে ২০২২ সালের ৮ ডিসেম্বর একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জনির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত কমিটি গঠিত হয়। অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাবার পর তার বিরুদ্ধে গঠিত হয় স্ট্রাকচার্ড কমিটি। এরপর ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় মাহমুদুর রহমান জনিকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম