ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

জায়েদ-নিপুন দ্বন্দ্বের আপিল বিভাগের শুনানি ১২ জুন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  2:18 PM

news image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্ব এবং জায়েদ নিপুনের পরস্পরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার বিষয়ে আপিল বিভাগে শুনানি আগামী ১২ জুন। সোমবার (৬ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির এ তারিখ ধার্য করে। এর আগে গত ২৩ মে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছিলেন।

গত ২৪ ফেব্রুয়ারি নায়িকা নিপুন আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান। আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় এ মামলা দায়ের করা হয় বলে জানান জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট মো. আহসানুল করিম। এরপর জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত ও স্থিতাবস্থা দেয় চেম্বার জজ আদালত। তবে জায়েদ খানের আইনজীবী সে সময় বলেন, এই স্ট্যাটাসকো অনুযায়ী জায়েদ খান আপাতত দায়িত্ব পালন করে যেতে পারবেন। তবে নিপুনের আইনজীবী দাবি করেন, বিষয়টির ভুল ব্যাখ্যা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম