ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৫,  11:11 AM

news image

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। জুলাই গণঅভ্যুত্থানে একটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ফারিয়াকে মঙ্গলবার (২০ মে) সকালে জামিন দেওয়া হয়। এর আগে গতকাল সোমবার (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। সোমবার (১৯ মে) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথাও বলেন। এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী ফারিয়া। কিন্তু তার বিদেশ যাত্রা আটকে দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় অভিনেত্রী ফারিয়াকে। অভিনেত্রী ছাড়াও শোবিজের আরও ১৬ জন তারকাকে এ মামলায় আসামি করা হয়। বাদী এনামুল হকের দায়ের করা এ মামলায় দাবি করা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জন বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান করেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছিলেন অভিযুক্তরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম