ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করল আরব আমিরাত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক শিশুদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় মেটা, ক্যালিফোর্নিয়ার আদালতে বিচার শুরু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, আহত ২ যুদ্ধের অবসান চায় ইরান, সাময়িক যুদ্ধবিরতি নয়: পররাষ্ট্রমন্ত্রী তিন জেলার ডিসি প্রত্যাহার চীনের বিরুদ্ধে অরুণাচলে ভূখণ্ড দখলের অভিযোগ ভারতের

জামিনে মুক্ত হয়ে ফের হত্যার হুমকির অভিযোগ, আশুলিয়ায় উত্তেজনা

#

০২ আগস্ট, ২০২৬,  4:58 PM

news image

ইখলাছুর রহমানঃ  ঢাকার আশুলিয়ার নবীনগরের নিরিবিলি এলাকার বাঁশতলা ফকিরবাড়ি মোড় (প্রফেসর বাড়ি) এলাকায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আটক হওয়া এসকে শফিকুল ইসলাম (শুভ) জামিনে মুক্ত হয়ে আবারও বাদী ও সাংবাদিকদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে।


গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এসকে শফিককে আটক করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তিনি নিজেকে "স্পেশাল সাংবাদিক ৬৪ জেলা" ও একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে উপস্থিত জনতা ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তার কাছে থাকা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত জনতা ও সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে ৯৯৯-এ কলের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।


স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল, একটি হকি স্টিকসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও সেগুলো জব্দ করা হয়নি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত দাবি করেছেন যে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য এসব অস্ত্র রেখেছিলেন।


পরে অন্য একটি ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আদালতে পাঠানো হলে তিনি জামিনে মুক্তি পান। জামিনে বের হওয়ার পর আবারও বাদী ও সাংবাদিকদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।


এ ঘটনায় উপস্থিত জনতা ও স্থানীয় বাসিন্দাদের একাংশ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি থাকা সত্ত্বেও সেগুলো জব্দ না করা এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে গাফিলতির কারণেই অভিযুক্ত সহজেই জামিনে মুক্ত হয়ে পুনরায় ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়ার সুযোগ পেয়েছেন।


তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এ 

ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম