ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  9:36 PM

news image

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে তার জামিনের কাগজ বুধবার (৬ এপ্রিল) বিকেলে কেরানীগঞ্জ কারাগার থেকে কাশিমপুর কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৬টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। গত ২১ সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন শামীমা।প্রসঙ্গত, ইভ্যালিকাণ্ডে ছয় মাস আগে গ্রেপ্তার হন শামীমা নাসরীন। তার বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে। এসব মামলার বেশিরভাগ বাদীর সঙ্গে আপোষের ভিত্তিতে জামিন পান শামীমা। সবশেষ প্রতারণা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন ইভ্যালি চেয়ারম্যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম