ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

জামিনে মুক্তির পরই পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৬,  1:40 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে যাওয়ার মাত্র দুই ঘণ্টা পর ইমন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার সময় ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। জানা যায়, ইমন পুলিশের সোর্স ছিল এবং এলাকায় মাদক ব্যবসা নিয়ে জাহিদ ও চক্ষু হৃদয়ের সাথে তার দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব ছিল। মাদক মামলায় দেড় মাস কারাগারের ভোগে পর ইমন আজ (সোমবার) রাত সাড়ে সাতটায় জামিনে বেরিয়ে বাসায় আসে। কিছুক্ষণ পর ফেরদৌস ইমনকে মোবাইলে কল দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, হৃদয় সহ কয়েকজন মিলে পূর্বশত্রুতার জেরে ইমনকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়। নিহতের স্বজনরা জানান, জামিনে বেরিয়ে বাসায় আসার কিছুক্ষণ পর ইমনকে বাসা থেকে ডেকে নিয়ে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, হৃদয় সহ কয়েকজন মিলে  কুপিয়ে হত্যা করে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম