ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা অর্থ আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান আরাফাতকে জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধের নির্দেশ দেন কাদের যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৬,  1:58 PM

news image

জামালপুরে নিজ ঘরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১।সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ভুক্তভোগী গৃহবধূকে (৪০) তার নিজ ঘরে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন একই গ্রামের আসকর আলী ও জাহিদুল ইসলাম। 

এঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর মামলার কার্যক্রম ও ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার মামলার রায় ঘোষণা করা হয়। 

মামলার রায়ে ১ নম্বর আসামী আসকর আলী ও ২ নম্বর আসামী জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান সহ প্রত্যেককে লাখ টাকা জরিমানা করেন বিচারক মুহাম্মদ আবদুর রহিম। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম