ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

জামালপুরে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা, আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২২,  12:59 PM

news image

জামালপুরে যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রীর লিখে যাওয়া চিরকুটের সূত্র ধরে অভিযুক্ত তামিম আহমেদ স্বপনকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) সদস্যরা। শনিবার (১২ মার্চ) র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। শহরের র‌্যাব কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের সদরের অশ্বধর ইউনিয়নের চরশসা এলাকায় অভিযান চালিয়ে তামিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে সে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। পুলিশের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত তামিম মেলান্দহের সাধুপুর কান্দাপাড়া গ্রামের মো. খোকা মোল্লার ছেলে।

এরআগে, শুক্রবার (১১ মার্চ) এই ঘটনায় মেলান্দহ থানায় মামলা করেছেন নিহত শিক্ষার্থী বাবা। অভিযোগ রয়েছে, অভিযুক্ত তামিম বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বান্ধবীদের মাধ্যমে মোবাইল ফোনে কল করে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সাধুপুর কান্দাপাড়ার একটি বাড়ির কক্ষে দিনভর আটকে রেখে ধর্ষণ করে। বিকালের দিকে ছেড়ে দেয়। বাড়িতে ফিরে ভুক্তভোগী নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়। সন্ধ্যার দিকে কোনও সাড়াশব্দ না পেয়ে মা জানালা দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর ওই ছাত্রীর ঘরে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘তামিম আমাকে সারাদিন এক রুমে আটকাই রাখছে। তামিম আমাকে খুব ডিস্টার্ব করতো ও আমাকে বলেছে, ওর সঙ্গে দেখ করলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সঙ্গে খুব খারাপ কিছু করেছে যা বলার মতো না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম